,

চিংড়িতে করোনা শনাক্ত, আমদানি নিষিদ্ধ করল চীন

news-image

হিমায়িত চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। শুক্রবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কিছুদিন আগে রাজধানী বেইজিংয়ে ফ্রিজে রাখা খাদ্য-সামগ্রীতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর খাবারে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে চীন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের কর্মকর্তা বাই কেক্সিন বলেন, ডালিয়ান এবং জিয়ামিন বন্দর থেকে সংগৃহীত হোয়াইটলেগ চিংড়ির প্যাকেটের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরের নমুনা এবং চিংড়ি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।চীনা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য-সামগ্রী আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের একটি সামুদ্রিত খাদ্য-সামগ্রীর বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। তখন থেকে এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ৫৮ হাজার ৫৪৪ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য