,

৭০ টাকার অক্সিজেনের ৭০ হাজার দাম নেওয়া হচ্ছে : ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন, করোনায় আক্রান্ত হলে দরকার অক্সিজেন। এক হাজার লিটার অক্সিজেনের দাম ৭০ টাকা। কিন্তু হাসপাতাল ভেদে নেওয়া হচ্ছে ৭০০ থেকে ৭০,০০০ হাজার টাকা।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে সরকারের আরও সতর্ক হওয়া উচিত।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সকলের দোয়ায় করোনামুক্ত হয়েছি। এখন কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে তা পর্যালোচনা করছি। প্রাথমিক চিকিৎসা বাড়িতে করাই ভালো। হাসপাতালে আইসিইউতে নিলে গলাকাটা বিল দিতে হয়। করোনার চিকিৎসার জন্য প্রয়োজন অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ফিজিও থেরাপি।

তিনি বলেন, বহুদিন সরকারকে বলেছি জনগণকে যেন ক্যাশ ইনসেনটিভ না দেওয়া হয়। এর পরিবর্তে মালামাল দেওয়া হয়। এখন বের হচ্ছে ৫০ লাখ লোককে টাকা দেওয়া হয়েছিল। এখন পত্রিকায় নিউজ হচ্ছে এর মধ্যে ২৮ লাখ লোক ভুয়া। সরকারকে টাকা না দেওয়ার বিষয়টি বোঝাতে পারলাম না।

জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন, তাদের উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের অনুমোদন দেয়নি চক্রান্ত করে। এখন কাঁচামাল আমদানি করতে দিচ্ছে না। দরকার ৫০ গ্রাম, ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ৫ গ্রাম আনতে।

তিনি বলেন, ৬৫ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এসব নিয়ে গবেষণা হওয়া দরকার। এসবের বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য