,

কোয়েল মল্লিক সপরিবারে করোনা আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানেও করোনা পজিটিভ৷ তারা এখন হোম কোয়ারেন্টিনে আছেন।

শুক্রবার (১০ জুলাই) কোয়েল মল্লিকের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন তিনি।

ফেসবুকে কোয়েল লেখেন, ‘বাবা, মা, রানে এবং আমি কোভিড-১৯ পজিটিভ। সেলফ কোয়ারেন্টিনে আছি।’

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, করোনার মধ্যেই গত মে মাসে পুত্র সন্তানের মা হোন কোয়েল মল্লিক। এরপর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তবে কিছুদিন ধরেই জ্বর-শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ ছিল মল্লিক পরিবারের সবার। দুদিন আগে পরীক্ষার জন্য তাদের সবার নমুনা সংগ্রহ করা হয় এবং সে পরীক্ষার ফলই পজিটিভ এসেছে। কিন্তু এখন তাদের তেমন কোনও শারীরিক অসুস্থতা নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য