,

ট্রাক চালাতে-চালাতে সাপের সঙ্গে লড়াই!

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার এক ড্রাইভার ঘণ্টায় ৭০ মাইল বেগে ট্রাক চালানো অবস্থায় সাপের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচিয়েছেন।

জোরে গাড়ি চালানোর অপরাধে কুইন্সল্যান্ড পুলিশ গত মাসে ওই চালককে হাইওয়ে থেকে আটক করে। এরপর শুনানি শেষে দুদিন আগে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

জিমি নামের ২৭ বছর বয়সী ওই ট্রাকচালকের দাবি, স্টার্ট দেয়ার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার আসনের নিচে সাপ আছে। এরপর গাড়ি থামানোর আগেই সাপটি তার পা পেচিয়ে ধরে। যার কারণে আপনাআপনি গাড়ির গতি বেড়ে যায়।

কঠিন সময়ে দুর্ঘটনা এড়াতে তিনি গাড়ি রাস্তায় রাখার চেষ্টা করেন। পরে এক হাত দিয়ে সাপটি ছুঁড়ে ফেলে দেন।

‘ভেবেছিলাম কামড় দিয়েছে। কোনোমতো একহাত দিয়ে বাইরে ফেলতে সক্ষম হই। ভাগ্য ভালো কামড়ায়নি।’

পুলিশ জানিয়েছে, ট্রাকটি জোরে চালাতে দেখে তারা ধাওয়া করেন। সংকেত পাঠানো হয় বিভিন্ন স্টপেজে। পরে তারা বুঝতে পারেন সাপের কারণে এমনটি হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা