,

পাপুলকাণ্ড : রাষ্ট্রদূতকেও ‘অভিযুক্ত করতে পারে’ কুয়েত

news-image

নিউজ ডেস্ক : মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সাংসদ শহীদুল ইসলাম পাপুলের মামলায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামকেও অভিযুক্ত করা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটর।

এই মামলার বিস্তারিত তথ্যের উদ্ধৃতি দিয়ে শুক্রবার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘কুয়েতে মানবপাচারের যে অভিযোগে বাংলাদেশের এমপি গ্রেপ্তার হয়েছেন, তাতে বলা হয়েছে এর সঙ্গে তিনি একা যুক্ত নন। এখন দেখা যাচ্ছে ঢাকার রাষ্ট্রদূতও এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন।’

এই খবর এমন সময়ে আসলো যখন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে অভিযোগগুলো দেখা যাক, অভিযোগগুলো দেখলে পরে কিছুটা যদি বুঝা যায়, কিছুটা সত্যতা আছে, তাহলে নিশ্চয়ই তদন্ত হবে।’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে। তবে তিনি সেখানকার নাগরিক নন।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কালামের মেয়াদ চলতি মাসে শেষ হয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ মাসেই উনি চলে আসবেন। আমরা নতুন রাষ্ট্রদূত কে হবেন, সেটাও নির্ধারণ করেছি। যেকোনো দিন উনি যাবেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য