,

বাসে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণরোধে দীর্ঘদিন বন্ধ ছিলো গণপরিবহন। আর দীর্ঘ ছুটির পর সাধারণ মানুষের কথা চিন্তা করে সীমিত আকারে বাস চালু করা হলেও বাসে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না পরিবহন শ্রমিক ও যাত্রীরা। বরং ভাড়া বেশি দিয়ে করোনার ঝুঁকি মাথায় নিয়েই তারা বাসে চড়ে যাতায়াত করছেন।

রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসগুলোতে এসব দৃশ্য দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট ও কারওয়ান বাজারে সরেজমিনে দেখা গেছে, যাত্রীরা শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাসে উঠছেন না। তারা একে অপরের গায়ে গা লাগিয়ে বাসে উঠছেন। বাসের ওঠার সময় ভিড় হচ্ছে।

অন্যদিকে, পরিবহন শ্রমিকরাও স্বাস্থ্যবিধি মানছেন না। আবার বাসে যাত্রী ওঠানোর পূর্বে যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হচ্ছে না।

হিমেল আহমেদ ফার্মগেট থেকে প্রতিদিন বাসে করে পল্টনে অফিসে যান। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, গণপরিবহন চালুর পর মাত্র কয়েকদিন শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী ওঠানো হয়। কিন্তু এখন যাত্রী ওঠানোর জন্য শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হয় না।

জানতে চাইলে বাস কন্ডাক্টর জুয়েল বলেন, শারীরিক দূরত্ব মেনেই আমরা যাত্রীদের বাসা ওঠানোর চেষ্টা করি। কিন্তু যাত্রীরা শারীরিক দূরত্ব মানছেন না। বাস আসলেই তারা প্রতিযোগিতা শুরু করে দেন কে বাসে আগে উঠবে।

প্রসঙ্গত, করোনা মহামারী পরিস্থিতিতে কয়েক দফায় সাধারণ ছুটির থাকার গত ৩১ মে থেকে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হয়েছে।

এদিকে করোনাভাইরাস সংকটকালে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে- এমন শর্তে নতুন ভাড়া কার্যকর হয়েছে। কিন্তু এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে যাত্রীকল্যাণ সমিতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য