,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

news-image
গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত ৭ মাসে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সময়ের অভিযানে গ্রেফতার করা হয়েছে মাদকের সাথে সংশ্লিষ্ট প্রায় আড়াই শতাধিক আসামী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় শতাধিক মামলা থানায় রজ্জু করা হয়েছে । সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের পাশাপাশি অপরাধ প্রবনতা কমবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো জোরদার করার দাবি করছেন ।
আশুগঞ্জ থানা পুলিশের দেয়া তথ্যমতে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জুন
পর্যন্ত সময়ে আশুগঞ্জে মোট ১হাজার ৬শ ২৩ কেজি ৪শ গ্রাম গাঁজা, ৪হাজার ৭শ
৮ পিস ইয়াবা, ২হাজার ৯শ ৬৪ বোতল ফেনসিডিল ও ১শ ৩২ লিটার দেশীয় চোলাই মদ
উদ্ধার করা হয়েছে।এ সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে মাদকের সাথে সংশ্লিষ্ট মোট ২৬২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উল্লেখিত সময়ের মধ্যে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মোট ১৬০টি মামলা রজ্জু করা
হয়েছে।
জানা যায়, পুলিশের একক অভিযান ছাড়াও র‌্যাব ও অন্যান্য বাহিনী এবং পুলিশ,
র‌্যাব ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সীমান্ত এলাকার কাছাকাছি ও মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায়
আশুগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে মাদক ব্যবসায়ীরা। এ
সুবাধে স্থানীয়ভাবেও গড়ে উঠেছে অনেক মাদক ব্যবসায়ী। ফলে উপজেলার উঠতি
বয়সের তরুণ ও যুবারা ক্রমশ মাদকাসক্ত হয়ে পড়ছে।
মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা মাদকাসক্তদের নিকট পৌঁছে দিচ্ছে ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজাসহ নানান মাদকদ্রব্য। সমীক্ষায় দেখা যায়, মাদকাসক্ত
তরুণ ও যুবকরা ইয়াবা সেবনের দিকে সবচেয়ে বেশি ঝুঁকছে।আর এসব মাদকাসক্তিকে কেন্দ্র করে বাড়ছে চুরি, ছিনতাই, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রবনতা।
পুলিশ এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও তারা জামিন
নিয়ে বেড়িয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তাই সচেতন মহল মনে করছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশসহ
সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলে ক্রমেই এ অবস্থার
উত্তরণ হবে। তারা মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করতে আইন শৃঙ্খলা
বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান।
অবশ্য মাদক নিয়ন্ত্রণে আশুগঞ্জ থানা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ বলেন, মাদকের
ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। কারণ, মাদক হচ্ছে সকল অপরাধের
মূল। তাই মাদক কারবারী, মাদক সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট কারো সাথে আপষ
নেই। এ জন্য পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতার
প্রয়োজন। তিনি মাদক মুক্ত আশুগঞ্জ গড়তে সকলের আনÍরিক সহযোগিতা কামনা
করেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি