শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌনে ২ লাখ ছাড়াল করোনা রোগী

news-image

নিজস্ব প্রতিবেদক : চব্বিশ ঘণ্টায় আরও ৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা পৌনে ২ লাখ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৬০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান বাংলাদেশে প্রথম মেলে গত ৮ মার্চ।

প্রথম শনাক্তের পর দেশে করোনা রোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর করোনার সংক্রমণ বেশি দ্রুততর হয়েছে।

লাখে পৌঁছানোর মাত্র ১৬ দিনে গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়াল পৌনে দুই লাখ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্তের দশ দিনের মাথায় ঘটেছিল প্রথম মৃত্যু। সংখ্যাটা এরই মধ্যে বাইশো ছাড়িয়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪১ মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা এখন ২ হাজার ২৩৮ জন।

আশা জাগানিয়া ব্যাপার হলো দেশে সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৩ হাজার ৭০৬ জনসহ মোট করোনাজয়ী দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৪৪ জনে। এর সঙ্গে মৃত্যুর সংখ্যা যোগ করলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৮৮ হাজার ৭১২ জন।

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৯ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪৮.১৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ