,

বাংলাদেশের ফ্লাইটে ৫ অক্টোবর পর্যন্ত ইতালির নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। শুধু বাংলাদেশি নয়, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না।

সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ থেকে ইতালি রুটে যাত্রী পরিবহনকারী কাতার এয়ারওয়েজ।

গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বিশেষ ফ্লাইটের ২১ যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপের দেশটিতে।

রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে ফেরত পাঠায় ইতালি। বুধবার দুটি ভিন্ন ফ্লাইটে এই দুই বিমানবন্দরে অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে ফেরত পাঠানো হয়।

একদিন পর এ কথা জানাল কাতার এয়ারওয়েজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য