,

ভারতীয় আরেক নায়কের আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’
করোনা পরিস্থিতিতে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি হারিয়েছে একাধিক নামী অভিনেতা। আবার কয়েকজন তরুণ অভিনেতা আত্মহত্যা করেছেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, মাত্র ৩০ বছর বয়সেই জীবনে ইতি টেনে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া।

কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই মঙ্গলবার আত্মঘাতী হন এই অভিনেতা।

ঠিক কী কারণে সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে৷ কন্নড় ভাষার বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি। ফিটনেস ট্রেনার হিসেবেও বিখ্যাত ছিলেন।

টেলিভিশনেও সুশীল অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’।

সাম্প্রতিক সময়ে সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বলিউড জুড়ে তোলপাড় চলছে। এ প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে চলমান বৈষম্যসহ নানান প্রসঙ্গ উঠেছে। পুলিশ জেরা করেছেন অর্ধশত ব্যক্তিকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য