,

ময়ূর-২ লঞ্চের মালিক ৩ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করানো হয়। এসময় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করে সদরঘাট নৌ পুলিশের একটি দল।

এদিকে ওই লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে আদালতে হাজির করানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।

২৯ জুনের ওই লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য