,

মেলানিয়া ট্রাম্পের মূর্তি পুড়ে ফেলা হলো

news-image

অনলাইন ডেস্ক : স্লোভেনিয়ায় নিজ শহরের পাশে স্থাপিত যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের ভাস্কর্যটি পুড়ে ফেলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে জানিয়েছে বিবিসি। তবে কে বা কারা এটি পুড়েছে তা জানা যায়নি।

ভাস্কর্যটির শিল্পী ব্র্যাড ডাউনি জানান, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন দগ্ধ ভাস্কর্যটি সরিয়ে নেন বার্লিনভিত্তিক ভাস্কর ডাউনি।

রয়টার্সকে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখছেন তারা। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বর্ণবিদ্বেষী অনেক ব্যক্তিত্বের ধ্বংস করে আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে সেন্ট্রাল স্লোভেনিয়ার সেভনিকা শহরের পাশে মেলানিয়ার ভাস্কর্যটিও পুড়িয়ে ফেলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূর্তিটি দণ্ডায়মান করা হয় ২০১৯ সালের জুলাইয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন যে নীল রঙের কোট পরেছিলেন সেই আদলেই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।

গত বছর স্লোভেনিয়ার মোরাভকে শহরে একইভাবে পোড়ানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মূর্তিও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য