,

সড়কে ধস, যানচলাচল বন্ধ

news-image

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৈন্যা-রেহাইপুখুরিয়া-বিনানই সড়কের সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়কে মোটরবাইক ছাড়া অন্য যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরে যাতায়াতসহ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বন্যার পানির তোড়ে বুধবার বিকালে চৌহালীর রেহাইপুখুরিয়া বাজারসংলগ্ন হুরমুজের বাড়ির পাশের সেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় ১৯ ফুট ধসে গেছে। এ কারণে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয় এক স্কুলশিক্ষক জানান, সেতুটি নির্মাণের সময় অ্যাপ্রোচ সড়কের কাজ যেনতেনভাবে করায় পানির তোড়েই ধসে গেছে। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে সড়ক ধসে যাওয়ার পরই এলাকার বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কিছু মাটি দিয়ে মানুষের চলাচল সচল রাখতে কাজ করছেন। তবে স্থায়ী মেরামত ও সড়কটি শক্তিশালীকরণে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী জানান, সেতুটি অ্যাপ্রোচ সড়কে ধস নামায় যাত্রী ও পণ্যবাহী ভ্যান-রিকশা ও ঘোড়াগাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, ধসে যাওয়া স্থানে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। অল্পসময়ের মধ্যেই মেরামতকাজ শেষ করা হবে। এতে চলাচলের ভোগান্তি আর থাকবে না।

এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ যুগান্তরকে জানান, বন্যা ও বৃষ্টিতে অ্যাপ্রোচ সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য