,

মার্কিন বিমান ধ্বংসের দাবি ভেনিজুয়েলার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বিমান ধ্বংস করার দাবি করেছে ভেনিজুয়েলা। দেশটির বিমানবাহিনীর দাবি, বিমানটি দিয়ে মাদক পাচার হচ্ছিল। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লংঘন করার পর দেশটির বিমান বাহিনী এই ব্যবস্থা নেয়।

ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেয়া পোস্টে জানিয়েছে, ৮ জুলাই রাতে ভেনিজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শনাক্ত করা হয়। সামরিক বিমানের সাহায্যে সেটি ধ্বংস করা হয়েছে।

ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটার দেয়া পোস্টের সঙ্গে কয়েকটি ছবি যুক্ত করেছে। এতে দেখা যাচ্ছে- বিমানটি দুই ভাগ হয়ে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নম্বর দেখানো হয়েছে এন-৩৩৯এভি।

ফ্লাইট রাডারের তথ্যানুযায়ী এটি ছিল একটি ব্যক্তি মালিকানাধীন ফকার ৮০০ বিমান। এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায় নি এবং বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায় নি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা