,

এইচএসসিতে ভর্তি কার্যক্রম শুরু শিগগিরই : শিক্ষামন্ত্রী

news-image

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে একাদশ শ্রেণির (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তবে নীতিমালার আলোকে  খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। বৃহস্পতিবারের  প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য