,

রংপুরে নিজের পাতানো ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে গঙ্গাচড়ায় একটি মুরগীর খামারে শিয়াল নিধনে বিদ্যুতের তারের পাতানো ফাঁদে স্পৃস্ট হয়ে মারা গেছেন ওই খামারে মালিক মোফাজ্জল হোসেন নাহিদ নামের এক যুবক।

আজ বুধবার সকালে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মুরগীর খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার জানান, শিয়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচাতে ফাঁদ হিসেবে জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎসংযোগ দিয়েছিলেন নাহিদ। মঙ্গলবার রাতের যে কোন সময় খামারের ওই বিদ্যুতের লাইনে জড়িয়ে মারা যান তিনি।

আজ বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য