,

একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কার আয় ২ কোটি রুপি!

news-image

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রাম থেকে তারকাদের আয়ের খতিয়ান সম্প্রতি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমের মার্কেটিং প্রতিষ্ঠান হপার এইচকিউ। সেই তালিকায় থাকা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার আয়ের অঙ্ক চোখ ঝলসে দেওয়ার মতোই।

ওই তালিকায় একমাত্র ভারতীয় সিনে তারকা হিসেবে প্রিয়াঙ্কার অবস্থান ২৮তম। ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে তার আয় ২ লাখ ৮৯ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় সোয়া ২.১৬ কোটি রুপি। এই ফটো শেয়ারিং সাইটে নায়িকার ফলোয়ার রয়েছে ৫.৪ কোটি।

এ দিকে সম্প্রতি অ্যামাজনের সঙ্গে কয়েক কোটি রুপিতে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। নেটফ্লিক্সের সঙ্গে করছেন ‘উই কেন বি হিরোস’ ও ‘দ্য হোয়াইট টাইগার’। হাতে আছে মিন্ডি কালিংয়ের ওয়েডিং কমেডি, মা আনন্দ শীলার বায়োপিক ও ‘ম্যাট্রিক্স ফোর’।

হপার এইচকিউ’র তালিকায় ২৬তম অবস্থানে আছেন ক্রিকেটার বিরাট কোহলি। পোস্ট প্রতি তার আয় ২ লাখ ৯৬ হাজার ডলার বা ২.২১ কোটি রুপি।

শীর্ষ দশ সেলিব্রিটির আয় :

ডাউনি জনসনের ১৮.৭ কোটি ফলোয়ারের বিপরীতে ১০ লাখ ডলারের বেশি। ১৮.২ কোটি ফলোয়ারধারী কাইলি জেনার নেন ৯ লাখ ৮৬ হাজার ডলার। ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সাড়ে ২২ কোটি, পোস্ট প্রতি পান ৮ লাখ ৮৯ হাজার ডলার। কিম কার্দাশিয়ান ১৭.৬ কোটি ফলোয়ারের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে নেন ৮ লাখ ৫৮ লাখ ডলার।

পপ স্টার আরিয়ানা গ্র্যান্ডের ভক্ত ১৯.১ কোটি, পোস্ট প্রতি আয় ৮ লাখ ৫৩ হাজার ডলার। ১৮ কোটি ফলোয়ার আছে অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজের, তিনি নেন ৮ লাখ ৪৮ হাজার ডলার। পপ স্টার বিয়ন্সের অনুসরণকারী ১৪.৯ কোটি, আয় ৭ লাখ ৭০ হাজার ডলার।

১৩.৯ কোটি ফলোয়ারের বিপরীতে পোস্ট প্রতি পপ স্টার জাস্টিন বিবার নেন ৭ লাখ ৪৭ হাজার ডলার। আরেক পপ তারকা সাড়ে ১৩ কোটি ভক্তের কাছে বার্তা পৌঁছাতে নেন ৭ লাখ ২২ হাজার ডলার। তালিকার শেষে আছেন ফুটবলার নেইমার ডি সিলভা সানটোস জুনিয়র। তার ভক্ত ১৩.৯ কোটি, আয় ৭ লাখ ৪ হাজার ডলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য