,

দেশে প্রথম সিভিল সার্জনের করোনায় মৃত্যু

news-image

ফেনী প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। এর মধ্য দিয়ে দেশে করোনায় প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ।

ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

গত ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। ১৯ জুন পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। ডা. সাজ্জাদ হোসেনকে নিয়ে করোনায় এ পর্যন্ত ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য