,

আসছে বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন আরো ২ হাজার চিকিৎসক

news-image

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরিভিত্তিতে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর অনুমোদন নেবে। এরপর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবনায় বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কনভেন সিটি বসুন্ধরা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা দিতে পারে এমন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবে আরও চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে।

জরুরিভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেওয়ার তাগিদ দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, প্রয়োজনে এ সংক্রান্ত প্রস্তাব পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে শুধু চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএস নেয় সরকার। এই বিসিএসের মাধ্যমে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পান। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় তাদের মধ্য থেকে গত ৪ মে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য