,

রমেক ল্যাবে আরও ৪১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত, রংপুরে মোট মৃত্যু-১৯ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে খলিলুর রহমান (৬৩) নামে এক মৃত ব্যক্তি করোনা পজেটিভ হয়েছেন। এনিয়ে রংপুরে করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ১৯ জনে। রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল ইসলাম সুজা জানান, গত ২৯ জুন নগরীর ১৬নং ওয়ার্ডের বানিয়াপাড়ার খলিলুর রহমানের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা নেয়া হয়। ওইদিনই তিনি মৃত্যু বরণ করেন। খলিলুর রহমান ডায়াবেটিস, হাঁপানী ও হৃদরোগে ভূগছিলেন।

এদিকে রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ, রোগীসহ রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ৭ জন, লালমনিরহাটে ৬ জনও গাইবান্ধায় ২ জন রয়েছে।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক চিকিৎসক (৪২), অপর চিকিৎসক (২৮), এক রোগী (৪০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৩৪), মেট্রোপলিটন পুলিশের এক পুলিশ সদস্য (৩৫), কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৪৬), পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২১), জেলা পুলিশের এক পুলিশ সদস্য (২৮), হাজিরহাট থানার এক পুলিশ সদস্য (৩৮), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা (৪৮), ইসলামী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩৮), জেলা প্রশাসক কার্যালয়ের কর্মরত এক পুরুষ (৫৬), নগরীর আমাশু কুকরুলের এক যুবতী (২৫), রাধা বল্লভের এক বৃদ্ধা (৮০), কামারপাড়ার এক নারী (৫৪), নুরপুরের এক যুবতী (১৮), এক নারী (৫৫), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৪৯), দর্শনা আলহাজ্ব নগরের এক পুরুষ (৪৪), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধ (৬০), এক যুবতী (২৬), দক্ষিণ মুলাটোলের এক শিশু (৮), মিঠাপুকুরের এক পুরুষ (৫৪), গঙ্গাচড়ার এক পুরুষ (৪৮), এক যুবক (২২), পীরগাছার এক পুরুষ (৩০)।

এছাড়া লালমনিরহাট কালিগঞ্জের এক পুরুষ (৩৩), আদিতমারীর এক যুবক (২৭), পাটগ্রাম থানার এক পুলিশ সদস্য (৩৯), অপর পুলিশ সদস্য (৩৯), পাটগ্রামের এক নারী (৩৪), হাতিবান্ধা উপজেলা ভূমি অফিসে কর্মরত এক পুরুষ (৩৪), কুড়িগ্রাম চিলমারীর এক বৃদ্ধ (৮৫), রৌমারী থানা পুিলশের এক সদস্য (৩৯), রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিশোর (১৭), এক পুরুষ (৩২), এক নারী (৪০), অপর নারী (৫০), এক যুবতী (২৮), গাইবান্ধা ফুলছড়ি থানার এক পুলিশ সদস্য (৪২), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৭ জন। সুস্থ্য হয়েছেন ৭৬৫জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য