,

চীনে বাস উল্টে হ্রদে, প্রাণ গেল ২১ জনের

news-image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে শিক্ষার্থী বহনকারী একটি বাস হ্রদে উল্টে যাওয়ায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বাস দুর্ঘটনায় হতাহতের এই খবর দেয়া হয়েছে।

‘কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গুইঝো প্রদেশের হংশ্যান হ্রদে উল্টে গেছে। বাসটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে হ্রদে উল্টে যায়।’ এতে ওই শিক্ষার্থীরা হতাহত হন বলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, শিক্ষার্থী ছাড়াও বাসটি অন্যান্য যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়।

পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরুর তথ্য জানিয়েছে।

এদিকে, এই দুর্ঘটনা ছাড়াও আনশুন শহরে ভারী বর্ষণ এবং তীব্র বন্যায় আরও অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। করোনাভাইরাস মহামারির কারণে এক মাস পিছিয়ে কলেজে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিন এই প্রাণহানি ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য