,

পীরগাছায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকারী শ্যালক গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : জ্বিনের দেয়া স্বর্ণ ভাগাভাগি নিয়েই পুকুরে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় পীরগাছার পুলিশ কর্মকর্তার স্ত্রী আকলিমা বেগমকে। আপন ছোট ভাই নিজে হত্যা করে লাশ পানিতে ফেলে রাখে। পীরগাছার চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধারের ৪ দিনের মাথায় হত্যার রহস্য উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। ঘাতক ভাইকে আটকের পর গত সোমবার আদালতে ১৬৪ ধারায় এমনই স্বীকারোক্তি দেন ঘাতক শহিদুল ইসলাম (৩০)।

থানা সুত্রে জানা গেছে, পীরগাছা সদর ইউনিয়নের তালুক ইসাদ ডারারপাড় গ্রামের পুলিশ কর্মকর্তা ফজল মাহমুদের স্ত্রী আকলিমা বেগম (৩২) এর লাশ গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। নিহত আকলিমা বেগম বাবার বাড়ির পাশে ওই বাড়িতে বসবাস করতো। তার স্বামী ফজল মাহমুদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানায় এসআই পদে কর্মরত। গত বুধবার রাত ৮ টার দিকে নিখোঁজ হন আকলিমা বেগম। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী এসআই ফজল মাহমুদ তার ছোট শ্যালক শহিদুল ইসলামকে আসামী করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ৪ দিন পর গত রোববার রাতে পীরগাছা থানা পুলিশ উপজেলার ইটাকুমারী এলাকা থেকে শহিদুল ইসলামকে আটক করে। গত সোমবার রংপুর আদালতে নেয়া হলে শহিদুল ইসলাম ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পীরগাছা থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার ৪ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলা রহস্য উদঘাটন করতে পেরেছি। জ্বিনের দেয়া স্বর্ণ ভাগাভাগি নিয়েই পুকুরে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় আকলিমা বেগমকে। আপন ছোট ভাই শহিদুল ইসলাম আজ হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য