,

রংপুরে ভুয়া চিকিৎসকসহ পুলিশের হাতে আটক ৭

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মেডিকেল মোড় ধাপ এলাকায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক, ম্যানেজার, দালালসহ সাত জনকে গ্রেফতার করেছে । আটককৃতরা হলেন, ভুয়া চিকিৎসক মোতালেব হোসেন রিপন (৩১), হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল (৩৫), ম্যানেজার তৌহিদ হোসেন (৪০), ব্যক্তিগত সহকারি তৌফিক ইসলাম রাফি (১৯), ভুয়া ডাক্তারকে সহায়তা প্রদানকারী দালাল এরশাদ আলী (৪৫), আব্দুর রউফ রেজাউল (৪৯) ও নয়া মিয়া (৩৬)।

আজ মঙ্গলবার দুপুরে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) কাজী মোত্তাকি ইবনু মিনান। এসময় উপস্থিত ছিলেন এডিসি (ক্রাইম) শাহিদুল্লাহ কাওসার, এসি ( কোতয়ালী জোন) জমির উদ্দিন, কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমবিবিএস, এফসিপিএস পাশ করা ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় নেমপ্লেট, এমবিবিএস ও এফসিপিএস লেখা প্যাড, মোটর সাইকেল, মোবাইল ফোন। তারা দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করছেন বলেও জানান তিনি।

ডিসি (ক্রাইম) আরও জানান, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে কোন রেজিষ্ট্রেশন নেই। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেছে।
এছাড়াও ডিস লাইনের তার চুরির অপরাধে একজন ও ফেন্সিডিলসহ আরও ১২জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য