,

রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

news-image

লাইসেন্সের মেয়াদ না থাকা, ভুয়া করোনা টেস্ট ও অন্যান্য অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা করা হয়েছে। কোভিড-১৯ ডেডিকেটেড এই হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এজন্য হাসপাতালটি সিলগালা করা হয়নি। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

শফিউল্লাহ বুলবুল বলেন, ‘আমরা হাসপাতালটির মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালিয়েছি। উত্তরার ১১ নম্বর সেক্টরে হাসপাতালটির কাছের একটি ভবনের দোতলা ও তৃতীয় তলায় তাদের অফিস। আমরা সেখান থেকে ডকুমেন্টস উদ্ধার করেছি। তাদের লাইসেন্সের মেয়াদ শেষ। এছাড়া টেস্ট না করে করোনা রোগীদের পজিটিভ ও নেগেটিভ রেজাল্ট দেওয়া হতো। এসব কারণে হাসপাতালটির অফিস সিলগালা করা হয়েছে। তবে হাসপাতালে রোগী রয়েছে। তাই আমরা হাসপাতাল বন্ধ করিনি। সেখানে চিকিৎসা চলবে। অনিয়ম ও প্রতারণার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

সোমবার বিকাল থেকে র‌্যাব রাজধানীর উত্তরা ও মিরপুরের কোভিড-১৯ ডেডিকেটেড রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। অভিযানে র‌্যাব জাল সনদ দেওয়ার প্রমাণ পায়। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ ছয় মাস আগেই শেষ হয়ে যায় বলে প্রমাণ পেয়েছে র‌্যাব। রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার নির্দেশ না থাকলেও রিজেন্টে করোনা টেস্ট এবং ভর্তি রোগীদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য