মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংক্রমণ কম দেখাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে পরীক্ষা : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ সংক্রমণের হার কম দেখাতে সরকার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, “এখন করোনার নমুনা পরীক্ষাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। কয়েকদিন আগে ১৫/১৬ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এখন তা ১১/১২ হাজারে নেমে এসেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা প্রায় ৪/৫ হাজারে কমে গেছে।

এর অর্থ সরকার জবরদস্তিমূলকভাবে করোনা সংক্রমণ কম- এটি জনগণকে দেখানোর জন্য করোনা পরীক্ষার নিয়ন্ত্রণ করছে।

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের সময়ে নমুনা পরীক্ষা কেন কমে গেল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে সেই প্রশ্ন রেখেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

করোনাভাইরাস পরীক্ষার ভুল ফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “করোনাকালে সরকার গণমাধ্যমের গলায় ফাঁস পরিয়ে রাখলেও তারপরেও যতোটুকু সংবাদ প্রকাশিত হচ্ছে, তাতে সরকারি দলের লোকদের দুর্নীতির কাহিনী শুনলে গা শিওরে ওঠে।

“স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ আওয়ামী লীগ নেতার রিজেন্ট হাসপাতালে করোনার সঠিক পরীক্ষা না করে হাজার হাজার মানুষদের দেওয়া হয়েছে করোনা পরীক্ষার ভুল রিপোর্ট। যার পজেটিভ তাকে দেওয়া হয়েছে নেগেটিভ, আর যার নেগেটিভ তাকে দেওয়া হয়েছে পজেটিভ রিপোর্ট। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে হাসপাতালটি।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন রিজভী।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা