,

তিন হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপন

news-image

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় গত সপ্তাহে দেশের তিনটি হাসপাতালে লিকুইড (তরল) অক্সিজেন ট্যাঙ্ক ও কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। হাসপাতালগুলো হলো- কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ চলতি সপ্তাহের মধ্যেই নারায়ণগঞ্জের ৩০০ শয্যার হাসপাতাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপন সম্পন্ন করবে।

ইউনিসেফের সহযোগিতায় সরকারের স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং ন্যাশনাল ইলেক্ট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স, ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার দেশের অন্যান্য করোনা হাসপাতালগুলোতে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান নাসিমা সুলতানা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য