সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসএসের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

news-image

বান্দরবান প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের গোলাগুলিতে জেএসএস সংস্কার পার্টির ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেবিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন- বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও অন্য একজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সদর উপজেলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দল ও সংস্কার পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিতে জেএসএসের সংস্কার গ্রুপের ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএসের দু’গ্রুপের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যদের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী