সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে যা বললেন তারকারা

news-image

নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহযোদ্ধারা। এই শিল্পির মৃত্যুতে বিভিন্ন শিল্পিরা তাদের মতামত ব্যাক্ত করেছেন। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

একটা হাহাকার থেকে গেল: ন্যানসি : নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। দেশ রূপান্তরের কাছে চোখের জলে অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করলেন শিল্পীরা। জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি কান্নাবিজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করলেন অ্যান্ড্রু কিশোরকে নিয়ে।

আমরা তো আসলে বেশি সময় ওনাকে পাই নাই। ২০১০ থেকে প্রফেশনাল কাজ শুরু করেছি। অ্যান্ড্রু দা এমন একজন শিল্পী তার চাহিদায় কখনো ঘাটতি পড়েনি। সাধারণত কোনো শিল্পী ১০/১৫ বছর গান গাওয়ার পর চাহিদায় ভাটা পড়ে কিন্তু অ্যান্ড্রু’দার জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। তিনি সাবিনা আপা, রুনা আপা, কনক আপা থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীদের সঙ্গেও গাইছেন। এমনকি আমার সঙ্গেই কাজ করেছেন। অথচ ওনার কণ্ঠে বয়সের কোনো ছাপ পড়েনি। তিনি ছিলেন চির তরুণ। উনি যেমন প্লেব্যাক করেছেন তেমনি দাপিয়ে স্টেজ শোও করেছেন। ছোটবেলায় দেখেছি, তিনি একবার ইত্যাদি অনুষ্ঠানে হাজির হলেন, তখন মানুষ বলা শুরু করলো যে, এই প্রথম মানুষ অ্যান্ড্রু কিশোরকে দেখলেন। তার আগে ওনার গান আমরা নায়কদের ঠোঁটে শুনেছি কিন্তু সেই গানের মানুষটা যে তিনি সেটাই প্রথমবার জানতে পেরেছিলাম। আমার ধারণা সর্বাধিক বাংলা সিনেমার গান অ্যান্ড্রু দা’র।

অ্যান্ড্রু দা’র সঙ্গে আমার গান রেকর্ডিং হয়েছে মাত্র একটা। কিন্তু স্টেজ শো করেছি ১৮/২০ বার। আমার অডিয়েন্স এক রকম, দাদার আরেক রকম। দেখা যেত আমি আগে স্টেজে উঠেছি দাদা পরে উঠেছে কারণ দাদার তো গানের শেষ নেই। আর আমার তো ১০/১৫টা গানের বেশি ছিল না। দেখা গেছে আমি গান গাইছি, উনি সামনে বসে শুনছেন, কমেন্ট করছেন। আমি সব সময় ঠান্ডা পানি খাই। তো তিনি আমার স্বামীকে বলতেন ও যেন ঠান্ডা পানি না খায়। উনি ওনার কাছের মানুষদের নিয়ে আড্ডা দিতেন। ওনার বয়স বা কণ্ঠের বয়স কিন্তু কমেনি। কিছু মানুষের বিকল্প হয় না। অ্যান্ড্রু কিশোরের মতো দ্বিতীয় কেউ বাংলাদেশে আর জন্ম নেবে না। তিনি গানের প্রতি প্রচণ্ড অ্যাগ্রেসিভ থাকতেন। ওনাদের সময় স্বস্তির একটা সময় ছিল। তখন গানের প্রতি মানুষের ভালোবাসাও ছিল। ইদানীং আমরা একটা ইস্যু নিয়ে এসেছি অগ্রজ আর অনুজদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে। আমারও অনুজ আছে। আবার আমি তো অ্যান্ড্রু দাদাদের থেকে অনুজ। একজন অনুজ হিসেবে বলতে পারি, অ্যান্ড্রু দা রুনা আপা, সাবিনা আপা গানকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এমন সময়ে ওনারা গানকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন যখন এটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। ওই সময়ের সমাজের সমস্ত কটাক্ষকে উপেক্ষা করে গানকে পেশা হিসেবে বেছে নেওয়া সত্যিই অসম্ভব সাহসী পদক্ষেপ ছিল। আজ আমি গানকে পেশা হিসেবে নিতে পারছি, এটার মসৃণ পথ ওনারাই তৈরি করে দিয়েছেন। করোনার এই সময়ে ওনার মৃত্যু সত্যিই দুঃখজনক ঘটনা, কারণ এই সময়ে ওনার অগণিত ভক্তরা ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওনার কফিনের পাশে যেতে পারবেন না। এই একটা হাহাকার থেকে গেল।’

মনে হচ্ছে চারদিকে ফাঁকা হয়ে গেল: সামিনা চৌধুরী : নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। দেশ রূপান্তরের কাছে চোখের জলে অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করলেন শিল্পীরা।

কান্না বিজড়িত কণ্ঠে সামিনা চৌধুরী, ‘ভাবতে পারছি না অ্যান্ড্রু দা আর নেই। মনে হচ্ছে চারদিকে ফাঁকা হয়ে গেল। আমার কেউ নেই এই পৃথিবীতে, আর উনাকে নিয়ে লিখে কি হবে? আর কেউ ওনার জন্য টাকা চাইবে না। শিল্পীদের মধ্যে ভাগাভাগি হবে না। মানুষের খারাপ কথা আর শুনতে হবে না। আমি অ্যান্ড্রু দা আর আহমেদ ইমতিয়াজ বুলবুল একই সিনেমা দিয়ে অভিষেক করেছিলাম। সেই পপুলার গান আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে। বাকি ২জন চলে গেলো আমি একাই পড়ে রইলাম।’

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এ শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন। আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীত পাঠ গ্রহণ শুরু করেন অ্যান্ড্রু কিশোর। মুক্তিযুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী হন।

অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটি। এরপর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’তে কণ্ঠ দেন। এর পর বেশ কিছু গান তাকে ভীষণ পরিচিত করে তোলে। তবে তুমুল জনপ্রিয়তা পান বেলাল আহমেদের ‘নয়নের মনি’ সিনেমার গান দিয়ে। ওই সিনেমার পুরো অ্যালবামই হিট, পরে কলকাতায় রিমেকও হয়।

অ্যান্ড্রু কিশোর বড় ভালো লোক ছিল, সারেন্ডার, ক্ষতিপূরণ, পদ্মা মেঘনা যমুনা, কবুল, আজ গায়েহলুদ, সাজঘর, কি যাদু করিলা সিনেমায় কণ্ঠ দিয়ে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া বাচসাস, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে সংজ্ঞা ও সপ্তক নামের দুই সন্তানের জনক অ্যান্ড্রু কিশোর।

মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল: কুমার বিশ্বজিৎ : নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। দেশ রূপান্তরের কাছে চোখের জলে অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করলেন শিল্পীরা।

কুমার বিশ্বজিৎ, ‘আমি এখন কথা বলার মতো কোনো পরিস্থিতিতে নেই। মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল। প্রাণের বন্ধু, ভাই তুল্য মানুষটাকে হারিয়ে বড্ড একা লাগছে। কিছু ভাবতে বা বলতেও ভালো লাগছে না। আমার স্বাভাবিক হতে সময় লাগবে। অ্যান্ড্রু দা ভালো থাকুক।

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এ শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন। আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীত পাঠ গ্রহণ শুরু করেন অ্যান্ড্রু কিশোর। মুক্তিযুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী হন।

অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটি। এরপর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’তে কণ্ঠ দেন। এর পর বেশ কিছু গান তাকে ভীষণ পরিচিত করে তোলে। তবে তুমুল জনপ্রিয়তা পান বেলাল আহমেদের ‘নয়নের মনি’ সিনেমার গান দিয়ে। ওই সিনেমার পুরো অ্যালবামই হিট, পরে কলকাতায় রিমেকও হয়।

অ্যান্ড্রু কিশোর বড় ভালো লোক ছিল, সারেন্ডার, ক্ষতিপূরণ, পদ্মা মেঘনা যমুনা, কবুল, আজ গায়েহলুদ, সাজঘর, কি যাদু করিলা সিনেমায় কণ্ঠ দিয়ে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া বাচসাস, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে সংজ্ঞা ও সপ্তক নামের দুই সন্তানের জনক অ্যান্ড্রু কিশোর।

বিকেল গড়াতেই দাদা নিজেই সারপ্রাইজ দিয়ে চলে গেলেন: এসআই টুটুল : নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। দেশ রূপান্তরের কাছে চোখের জলে অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করলেন শিল্পীরা। অ্যান্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিচারণ করলেন জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল।

টুটুল বলেন, ‘আমরা একসঙ্গে অনেক শো করেছি। আমেরিকায় দীর্ঘদিন আমরা একসঙ্গে থেকেছি, এক রুমে। একসঙ্গে গলার রেওয়াজ করতাম। সেখানে মনির ভাই রেশমা আপার বাসায় ছিলাম আমরা। ওখানে আমরা মাসের পর মাস থেকেছি। এত কোয়ালিটি টাইম কাটিয়েছি যে চিন্তা করা যায় না। দাদা যেন সুখে থাকে। আমার ছেলে আরশ দাদাকে দাদা মিয়া বলে ডাকেন। উনি আমাদের প্রচণ্ড ভালোবাসতেন। আজকেও হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছি দাদাকে নিয়ে। সংকেত দাকে বললাম, চলেন দেখতে যাই। তখন তিনি বললেন এখন গেলে তো দেখা করতে পারবি না। কথা বলতে পারবি না। কবির বকুল ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে যে চলুন ওনাকে গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি। কিন্তু যাওয়া হলো না। বিকেল গড়াতেই উনি নিজেই সারপ্রাইজ দিয়ে চলে গেলেন।’

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এ শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন। আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীত পাঠ গ্রহণ শুরু করেন অ্যান্ড্রু কিশোর। মুক্তিযুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী হন।

অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটি। এরপর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’তে কণ্ঠ দেন। এর পর বেশ কিছু গান তাকে ভীষণ পরিচিত করে তোলে। তবে তুমুল জনপ্রিয়তা পান বেলাল আহমেদের ‘নয়নের মনি’ সিনেমার গান দিয়ে। ওই সিনেমার পুরো অ্যালবামই হিট, পরে কলকাতায় রিমেকও হয়।

অ্যান্ড্রু কিশোর বড় ভালো লোক ছিল, সারেন্ডার, ক্ষতিপূরণ, পদ্মা মেঘনা যমুনা, কবুল, আজ গায়েহলুদ, সাজঘর, কি যাদু করিলা সিনেমায় কণ্ঠ দিয়ে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া বাচসাস, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে সংজ্ঞা ও সপ্তক নামের দুই সন্তানের জনক অ্যান্ড্রু কিশোর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী