,

রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

news-image

নিউজ ডেস্ক : করোনা টেস্ট ও করোনা রোগীর চিকিৎসায় নানা অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল থেকে শুরু হওয়া ওই অভিযান রাত ৮টা পর্যন্ত চলছিল। পাশপাশি ওই সময় পর্যন্ত রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও ঘিরে রেখেছে র‍্যাব।

অভিযানের নেতৃত্বে থাকা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, হাসপাতালটিতে অনিয়ম আর অব্যবস্থাপনার অভাব নেই। রয়েছে নানা অভিযোগও। তারা অভিযানে কাগজপত্র ঘেটে সত্যতা যাচাই করছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত কাগজপত্র যাচাই করে দেখেছেন, করোনা চিকিৎসায় সরকারের চুক্তিভিত্তিক হাসপাতাল হয়েও রিজেন্ট কতৃর্পক্ষ রোগীদের কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান শেষ হলেই মিরপুর শাখায় অভিযান শুরু হবে।

অভিযানে থাকা র‍্যাবের কর্মকর্তারা বলছেন, রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, করোনা পরীক্ষায় ভূয়া সনদ প্রদান, অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা, অনুমতি ব্যতিরেকে রোগীদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ, করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, নানাভাবে নিজেদের অপরাধ গোপনের চেষ্টা এবং প্যাথলজি স্থাপনের অনুমতি নিয়ে হাসপাতাল পরিচালনার অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য