,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে, যাদের মাদক বিক্রেতা বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা-অস্ত্র।

রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং নানির বাড়ি এলাকার নাফ নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের ২/ই এর বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ আলম (২৬) ও বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে/৩ ব্লকের বাসিন্দা মো. এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৪)।

বিজিবি বলছে, নিহতরা মাদক পাচারকারি। তাদের সঙ্গে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত হওয়া গেছে।

ফয়সল বলেন, ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে নদী সাঁতরিয়ে ২/৩ জন লোককে তীরে উঠতে দেখে বিজিবি তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা তীরে উঠে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“বিজিবি সদস্যদরা এ সময় ওই মাদক পাচারকারিদের ধাওয়া দিলে তারা গুলি ছোড়ে এবং বাহিনীর ২ সদস্য আহত হন। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের তাদের মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা, ১টি চাইনিজ পিস্তল ও ২ টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য