,

২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৯৬ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ২০১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং মোট সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৯৬ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৬৫৭ আর নারী ১৪৯ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ ৭৬ হাজার ৬২৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, বরিশালে ৪ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৫ জন ও বাড়িতে ৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য