,

৩ কোটি বছর আগে ছিল ৬ ফুট লম্বা এই পাখি

news-image

অনলাইন ডেস্ক : দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো। কিন্তু ঠিক পেঙ্গুইন নয়। মিল আছে আবার পানকৌড়ির সঙ্গেও। অদ্ভুত এই পাখিটি প্রায় সাড়ে তিন কোটি বছরেরও বেশি সময় আগে পৃথিবীতে বাস করতো।

সামুদ্রিক এই পাখি মূলত ‘Plotopterid’ বলা হয়। বিলুপ্ত এই প্রজাতি উড়তে পারতো না। উচ্চতা ছিল ৬ ফুট ৬ ইঞ্চির কাছাকাছি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রতিবেদন থেকে জানা গেছে, এই পাখির সঙ্গে নিউজিল্যান্ডের ৬ কোটি বছর আগের পেঙ্গুইনের চারিত্রিক মিল আছে। কিন্তু এর জীবাশ্ম পাওয়া গেছে উত্তর আফ্রিকা এবং জাপানে।

নিউজিল্যান্ডের ক্যান্টবেরি মিউজিয়ামের ড. পল স্কোফিল্ড এই পাখির বিষয়ে বলেছেন, ‘বিভিন্ন গোলার্ধে প্রাচীনকালে এদের দেখা যেত। দেখতে পেঙ্গুইনের মতো। পেঙ্গুইনের মতো সাঁতার কাটতো। সম্ভবত তাদের মতোই খেতো-কিন্তু তারা পেঙ্গুইন ছিল না।’

‘সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ পাখি সাঁতারে দক্ষ হয়েছে। এরা ভুলে গেছে ওড়া।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য