,

এক কাতল ৪২ হাজার, ২৪ হাজার টাকায় বিক্রি হলো পাঙাশ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মায় ধরা পড়ছে একের পর এক বিশাল আকৃতির মাছ। কেবল সোমবারেই (৬ জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীর অংশে জেলেদের ধরা পড়ে ২৮ কেজি ওজনের একটি কাতল ও ২০ কেজি ওজনের এক পাঙাশ। এর আগে ভোরে ধরা পড়ে ২৮ কেজি ওজনের আরও একটি পাঙাশ মাছ।

সকালে ধরা পড়া কাতল ও পাঙাশ মাছটি ৭৬ হাজার ৪শ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সাজাহান সম্রাট দুই জেলের কাছ থেকে ওই মাছ দুটি কিনে গাজীপুরের দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এছাড়া আগে ধরা পড়া ২৮ কেজি ওজনের পাঙাশটি ৩৮ হাজার টাকায় কেনেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ঘাটের মাছ ব্যবসায়ী মো. সাজাহান সম্রাট বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের নিচ এলাকা থেকে ভোরে মাছ ধরার সময় রহমান হলদারের জালে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। সেই মাছ আড়তে বিক্রি করতে আনলে তিনি ১৫শ টাকা কেজিতে ৪২ হাজার ২শ টাকায় কিনে নেন। এছাড়া শাহিন হলদার নামে আরেক জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের পাঙাশটি আড়ত থেকে ১২শ টাকা কেজিতে ২৪ হাজার টাকায় কিনে নেন।

পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করে গাজীপুরের বড় দুই ব্যবসায়ীর কাছে কাতল ১৮শ টাকা কেজি দরে ৫০ হাজার ৪শ ও পাঙাশটি ১৩শ টাকা কেজিতে ২৬ হাজার টাকায় বিক্রি করেছেন। প্রতিদিন ঘাটে বড় বড় মাছ কেনা বেচা হচ্ছে।

এর আগে ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর অংশে মাছ ধরার সময় গুরু হলদারের জালে বিশাল আকৃতির আরেকটি পাঙাশ ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনেছেন তিনি। একটু লাভে ১ হাজার ৪৫০ অথবা ১৫শ টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য