,

ইকামার মেয়াদ বাড়াল সৌদি আরব

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরব দেশটিতে প্রবাসীদের বসবাসের অনুমতির (ইকামা) মেয়াদ বৃদ্ধি করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে বিনামূল্যে তিন মাসের জন্য ইকামার মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনা পরিস্থিতিতে প্রবাসীসহ সকলের প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। ফলে অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে যায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনা মহামারিতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমাতে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও ইকামার মেয়াদ বিনামূল্যে তিনমাস বাড়ানো হবে।

ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি যেসব প্রবাসী এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করছিলেন কিন্তু লকডাউনের কারণে তারা সেটি ব্যবহার করতে পারেননি, তারাও বিনামূল্যে তিনমাসের ইকামা সুবিধা পাবেন।

এ ছাড়া এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো ফিরতে পারছেন না তারাও এই ইকামা সুবিধা পাবেন।

করোনা পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ইকামার মেয়াদ বাড়াল সৌদি

সৌদি আরব দেশটিতে প্রবাসীদের বসবাসের অনুমতির (ইকামা) মেয়াদ বৃদ্ধি করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে বিনামূল্যে তিন মাসের জন্য ইকামার মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনা পরিস্থিতিতে প্রবাসীসহ সকলের প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। ফলে অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে যায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনা মহামারিতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমাতে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও ইকামার মেয়াদ বিনামূল্যে তিনমাস বাড়ানো হবে।

ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি যেসব প্রবাসী এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করছিলেন কিন্তু লকডাউনের কারণে তারা সেটি ব্যবহার করতে পারেননি, তারাও বিনামূল্যে তিনমাসের ইকামা সুবিধা পাবেন।

এ ছাড়া এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো ফিরতে পারছেন না তারাও এই ইকামা সুবিধা পাবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য