,

‘দিল বেচারার’ ট্রেলার আসছে আজ

news-image

অনলাইন ডেস্ক : অকালপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। আগামী ২৪ জুলাই অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ এটি মুক্তি পাবে। মুক্তির আগে আজ ৬ জুলাই আসছে সুশান্তের ‘দিল বেচারা’র ট্রেলার।

‘দিল বেচারা’ হলিউডের ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’র হিন্দি রিমেক। একই নামে একটি জনপ্রিয় উপন্যাসও রয়েছে। ছবিটিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়িকা সানজানা সাঙ্ঘি।

নায়িকার পাশাপাশি এ ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে মুকেশ ছাবড়া। এ ছবি মুক্তির কথা ছিলো গত ৫ মে। কিন্তু করোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে লকডাউন করা হয়। এক সঙ্গে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল সিনেমা হল। তাই মুক্তি আটকে যায় ‘দিল বেচারা’র।

‘দিল বেচারা’ সুশান্তের ১২ তম ছবি। এর আগে ১১টি ছবি মুক্তি দেখে যেতে পারলেও এ ছবির সময় চলে গেলেন না ফেরার দেশে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য