,

নবীনগরে নতুন করে ২৪ জনের করোনা পজিটিভ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগরে নতুন করে ২৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

রবিবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জন এ পৌছাঁলো, যা প্রায় দুইশোর কাছাকাছি। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন, মৃত্যুবরণ করেছেন ৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশরাত ফারহান্দা জেবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানায় নতুন ২৪ জন করোনা সনাক্তরা হলেন উপজেলার মোহল্লা, দাপুনিয়া, ইব্রাহিমপুর, বাড়িখলা, রসুল্লাবাদ, গোপালপুর, নারায়ণপুর, লাপাং, নবীনগর সদরের কলেজ পাড়া, উত্তর পাড়া, মধ্য পাড়ার বাসিন্দা। তাছাড়া জনতা ব্যাংকের স্টাফ, ইউএনও অফিসের স্টাফ ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীও রয়েছে।

গতকাল ৪ জুন নবীনগরের উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ডাঃ হাবিবুর রহমান সহ ৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। তারা বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য