,

ব্রাহ্মণবাড়িয়ার দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোভিড-১৯  আক্রান্ত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন।
 রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। এর আগে  শনিবার (০৪ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।
ডা. একরাম উল্লাহ বলেন, শনিবার রাতে আমাদের কাছে ৪৭৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৮টি রিপোর্ট পজিটিভ। নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। বর্তমানে তারা দুইজন হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত বাকিদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার পর্যন্ত জেলায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৯৭৯ জনের নমুনার রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে ৯০৬ জন আইসোলেশনে আছেন। আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য