,

রংপুরে ভুট্টার বস্তার ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ আটক-২

news-image

রংপুর ব্যুরো : রংপুরে অভিনব কায়দায় ভ্যান গাড়িতে করে ভুট্টার বস্তার ভিতর ফেন্সিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি ভ্যানগাড়িসহ চালককেও আটক করা হয়। শনিবার রাতে রংপুর নগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রী কলেজের সামনে থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী লালমনিরহাটের কালীগঞ্জ রুদ্বেশ^র তাবলিকপাড়া গ্রামের বাবলু মিয়া (৪০) ও ভ্যান চালক একই গ্রামের মমিনুল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো ডিবি পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি লালমনিরহাটের কালীগঞ্জ থেকে একটি ভ্যানে করে ভুট্টার বস্তার ভিতর অভিনব কায়দায় ফেন্সিডিল রংপুর নগরীতে আসছে। পরে নগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রী কলেজের সামনে ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে।

এব্যাপারে মাদক দ্রব্য আইনে ডিবি পুলিশের এসআই গোলম মোর্শেদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য