,

পদ্মার পানি কমলেও বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপরে

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর মো. ইউসুফ আলী খান।

আজ রোববার (৫ জুলাই) দৌলতদিয়া পয়েন্টে পানি পরিমাপ করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এর ফলে কয়েকদিন পদ্মা নদীর রাজবাড়ী অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টের পানি কিছুটা কমেছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ডাটা এন্ট্রি অপারেটর মো. ইউসুফ আলী খান বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমার পরও আজ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক দিলাসাদ বেগম জানান, পদ্মার পানি বৃদ্ধিতে প্রতিবছর জেলার নিম্নাঞ্চল আগে প্লাবিত হয়। ফলে এবার স্ব-স্ব উপজেলার ইউএনও, পিআইওসহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নজদারি করার নির্দেশ ও স্থানীয় জনপ্রতিনিধের তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা হয়। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

এদিকে জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রামের তিনটি চর এবং কালুখালীর হরিণবাড়ীয়া চরের ফসলি জমিসহ জেলার নদী তীরবর্তী নিচু ফসলি মাঠে পানি উঠতে শুরু করেছে। এতে তলিয়ে গেছে কৃষকদের ধান ও পাট। এতে ফসলের মাঠে আসা যাওয়া ও কৃষি পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে কৃষকদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য