,

ঈদে যেকোনো মূল্যে ভিড় এড়াতে হবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো- এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভিড় যেকোনো মূল্যে এড়াতে হবে, নিজের বেঁচে থাকার স্বার্থে।’

বছরের পর বছর নানান দুর্যোগ মোকাবিলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম দেশরত্ন শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতির সঞ্চার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে। শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার, জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট।

সরকার নাকি জেল ভর্তি করে ফেলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ- প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোন শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতা জেলে গেছেন? পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিচয় -তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন আদালত ব্যবস্থা কি নেবে না?

বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোন নেতা গ্রেপ্তার হয়েছেন- তা মির্জা ফখরুলের কাছে জানতে চান ওবায়দুল কাদের। সেইসঙ্গে বিএনপি প্রতিদিন অশ্লিল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য