,

দুই মিনিটেই জাদুর মতো প্রশমিত হবে গলাব্যথা!

news-image

স্বাস্থ্য ডেস্ক : চারদিকেই এখন করোনার আতঙ্ক। তাছাড়া অতিরিক্ত গরমের কারণেও মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ঠাণ্ডা, জ্বর, কাশি ইত্যাদি সমস্যায় ভুগছেন অনেকেই। সেই সঙ্গে রয়েছে গলাব্যথাও। যা করোনাকালে ভয় আরো বাড়িয়ে দিচ্ছে। এসব সমস্যা অ্যালার্জি, ধুলাবালি নানা কারণেও হতে পারে। তাই ভয় নয়, প্রয়োজন সতর্কতা।

গলাব্যথা ও গলা খুসখুসে ভাব, সেই সঙ্গে নাক বন্ধ, মাথা ব্যথার মতো সমস্যাগুলো বেশ যন্ত্রণাদায়ক। শারীরিক অসুস্থতায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ঘরোয়া টোটকা। গলাব্যথা থেকেও উপসম পেতে ঘরোয়া ৩টি মাত্র উপাদান দিয়েই তৈরি করতে পারেন একটি উপকারী পানীয়। এই পানীয় পানে মিনিট দুয়েকের মধ্যেই প্রশমিত হবে গলাব্যথা।

জেনে নেয়া যা এই জাদুকরী পানীয় তৈরি ও সেবন পদ্ধতি-

উপকরণ : আধা চা চামচ কালো মরিচ বা গোল মরিচ, ১ চামচ আদা কুচি, ১ চা চামচ মধু।

প্রণালী-
পাত্রে এক কাপ পানি দিয়ে ভালো করে ফোটান। পানিতে আদা ও কালো মরিচ যোগ করুন। কিছুক্ষণ পর চুলার আচঁ কমিয়ে রাখুন। এবার এই মিশ্রণে যোগ করুন মধু। দুই মিনিট ঢেকে রাখুন। এরপর কাপে ঢেলে হালকা গরম থাকা অবস্থায় পান করুন।

এই পানীয় খেলে যা হয়
ঠাণ্ডা, কাশি ও গলা ব্যথা সারাতে দারুণ কাজ করে আদা। এর সক্রিয় উপাদান জিঞ্জেরোল শক্তি বাড়ায়, তাৎক্ষণিক আরাম দেয়। কালো মরিচ বা গোল মরিচে রয়েছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা কাশি ও ঠাণ্ডা সমস্যায় কাজ করে। আর মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

সূত্র : ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য