,

ফেসবুকে কটুক্তি করায় নবীনগরে প্রতিবাদ সভা

news-image
নবীনগর (ব্রাাাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য ও বীকন গ্রুপের পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে নিয়ে সম্প্রতি একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে  জাসদ নেতা সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ খোকন যে অশালীন ভাষায় মন্তব্য করেছেন তার প্রতিবাদে উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদকে অবাঞ্ছিত ঘোষণাসহ নবীনগরে প্রবেশ করতে দেবে না  বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।এ সময় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. পারভেজ হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ৭ নং ওয়ার্ড সাধারন সম্পাদক হেলেম খান, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খোকন যুবলীগ নেতা সৈকত শাহরিয়ার লেলিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো:শামিম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম যুবলীগ নেতা মো:হালিম মিয়া, সুমন শাহরিয়ার, এম এ আউয়াল, জাফর ইকবাল, টিপু সুলতানসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়নপুর নামক স্থানে মহাজোটের সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
উল্লেখ্য ঢাকায় অবস্থানরত নবীনগরের সন্তান ব্যারিষ্টার আশরাফ রহমানের পরিচালনায় ওই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, আরেক সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও বিগত নির্বাচনে বিএনপি থেকে মনোয়ন নিয়ে নির্বাচন করা প্রয়াত সংসদ সদস্য কাজী মো. আনোয়ার হোসেন-এর পুত্র কাজী নাজমুল হোসেন তাপস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য