,

নবীনগরে আজ উপজেলা চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহ ৭ জন করোনায় আক্রান্ত 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবীনগর উপজেলা স্বাস্থ্য  পরিবার ও পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান সহ নতুন করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ সোমবার বিকেলে এই ফলাফল পাওয়া গেছে। এই নিয়ে নবীনগরে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জনে দাঁড়ালো। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন। আর মারা গেছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ  ফারখান্দা জেবিন।
উপজেলা চেয়ারম্যানের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডাঃ  ফারখান্দা  জেবিন জানান, আমরা চেয়ারম্যান ও তার ছেলেকে বাসায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রুমে হোম আইসোলেসনে থাকার পরামর্শ দিয়েছি। পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মকরর্তা ডাঃ হাবিবুর রহমান হোম আইসোলেশনে থাকবেন বলে জানান । তিনি আরোও জানান তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা ব্যাবস্থা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই দিনরাত উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনমূলক ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও ডাঃ হাবিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা