,

করোনা মোকাবিলা : দ. কোরিয়া ৫ কোটি ডলার ঋণ দেবে বাংলাদেশকে

news-image

নিউজ ডেস্ক : করোনা মহামারি মোকাবিলায় বাজেটে সহায়তা হিসেবে জুন মাসে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইউআরডি) এক চিঠিতে দক্ষিণ কোরিয়ার কাছে ৫ কোটি ডলার (প্রায় ৪৩০ কোটি টাকা) ঋণ চেয়েছিল বাংলাদেশ। ওই ঋণ দিতে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া।

আগস্ট মাসে এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণচুক্তির কিছু নিয়মকানুন আছে, সেগুলো সম্পন্ন হলেই চুক্তি সই হবে।

ইআরডি সূত্র জানায়, সম্প্রতি করোনা মোকাবিলায় সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ চাওয়া হয়। তবে বাংলাদেশ চাইলে অন্য যে কোনো উন্নয়নমূলক কাজে ওই ঋণের অর্থ ব্যবহার করতে পারবে। দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘ইকোনোমি ডেভলপমেন্ট কো-অপারেশন ফার্ম’র (ইডিসিএফ) ‘ইডিসিএফ প্রোগ্রাম লোন ফর কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম অব বাংলাদেশ’-এর আওতায় এ ঋণ দেয়া হবে। নমনীয় এ ঋণের সুদ হার সবচেয়ে কম, ০.০১ শতাংশ।

এ ব্যাপারে ইআরডির উপ-সচিব (দক্ষিণ কোরিয়া) এস এম মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ প্রস্তাব করেছিলাম। তারা রাজি হয়েছে। খুব শিগগরই চুক্তি সই হবে। শুধু করোনা মোকাবিলা নয়, বাংলাদেশ সরকার যে কোনো উন্নয়নমূলক কাজে এই ঋণ ব্যবহার করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য