,

রংপুরে আরও একটি পিসিআর ল্যাবের দাবি জাপা মহাসচিব রাঙ্গার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলা ও হাই ফ্লো অক্সিজেন মাস্কসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংকট দূর করে করোনা মোকাবেলায় রংপুর অঞ্চলে আরো একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও রমেক পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি।

আজ শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সামগ্রিক পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় তিনি বলেন, রংপুর মেডিকেলে ডাক্তারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকার জন্যই অনেক রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন।তবে এখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা,হাই ফ্লো অক্সিজেন মাস্কসহ বেশকিছু ইকুইপমেন্ট সংকট আছে এবং একটি পিসিআর ল্যাবে যথেষ্ট নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা। এজন্য আরো একটি ল্যাব স্থাপন করা খুবই জরুরি। এ ব্যপারে তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন।

জাপা মহাসচিব আরও বলেন, রংপুরে মানুষকে সামাজিক দুরত্ব নিশ্চিত করাতে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ আইনশৃঙখলা বাহিনী চেস্টা করেছেন। কিন্তু সেটা সেভাবে কাজে লাগে নি। তারপরেও চেস্টা চলছে। তিনি পরিবারের প্রধান ব্যক্তিকে বেশি করে করোনা সচেতন হতে হবে। তিনি মহামারি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা.ফরিদ উদ্দিন চৌধুরী, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.একেএম নুরুন্নবী লাইজু,করোনা ইউনিটের তত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য