,

ফের বন্যার শঙ্কা, থাকছে নিম্নচাপ

news-image

নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

জুন মাসে সারাদেশে স্বাভাবিক (২ শতাংশ বেশি) বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ৭ জুন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। পরে ১২ জুন বর্ষা সারাদেশে বিস্তার লাভ করে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৫-১৯ জুন সময়ে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ২৪-২৬ জুন সময়ে রংপুর বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়।

এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৩ মিলিমিটার কক্সবাজারে রেকর্ড করা হয়। জুন মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, দিনাজপুর এবং যশোর রেকর্ড করা হয়।

জুন মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে রেকর্ড করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য