,

গায়ক আসিফের বিরুদ্ধে গায়িকা মুন্নির মামলা

news-image

বিনোদন ডেস্ক :  আবারো আইনি ঝামেলায় পড়লেন গায়ক আসিফ আকবর। তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি।

জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রমনা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানাতে যান মুন্নি। সেখান থেকে তাকে হাতিরঝিল থানায় পাঠালে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া পুলিশ।

এ প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি সংবাদমাধ্যমকে বলেন, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।

এ নিয়ে আগে আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন বলেও জানান তিনি।আসিফ আকবর বলেন, আমি সব সময় সত্যের পথে চলি। কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই।

সব প্রশ্নের উত্তর তৈরি ও আসল সাক্ষী প্রস্তুত আছেন বলে জানান তিনি। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক।আসিফ ও মুন্নি একসঙ্গে ৩টি দ্বৈত অ্যালবাম করেছেন। ১৫টির মতো সিনেমায় তারা প্লেব্যাক করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কের অবনতি ঘটার মূল কারণ এখনো অপ্রকাশিত।

এর আগে ২০১৮ সালের ৪ জুনে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন আসিফ আকবর। তবে পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত হন তিনি। সেই মামলাটি এখনো চলছে। সূত্র : বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য