,

যুবলীগ কর্মীর লিঙ্গ ও পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : মোরেলগঞ্জে রুবায়েত শিকদার(৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম ও লিঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। সোনাখালী গ্রামের অজিয়ার শিকদারের ছেলে রুবায়েত ইউনিয়ন যুবলীগের কর্মী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দিনমজুর বজলু শেখের স্ত্রী রোজিনা বেগমকে(৩০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এ ঘটনা সম্পর্কে রুবায়েতের স্ত্রী রেশমা বেগম ও চাচা অলিয়ার রহমান বলেন, রাতে একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে রুবায়েতকে ডেকে নিয়ে মুখ বেঁেধ পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লিঙ্গ ও বাম পায়ের রগ কেটে ফেলেছে। কয়েকটি দাতও পড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, রুবায়েত দলের একজন সক্রিয় কর্মী। সকল কর্মসূচীতে তাকে পাওয়া যায়। স্থানীয় শত্রুতার কারনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে থানার এসআই দিপঙ্কর বলেন, রুবায়েতের লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করাসহ তার শরীরে অনেক কোপের চিহ্ন রয়েছে। বিচ্ছিন্ন লিঙ্গ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য জড়িতদের আটকের জন্য রাত থেকেই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য