,

নবীনগরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে চাচাতো ভাইয়ের ঘুষির আঘাত ভাই মারা গেছে। গতকাল শুক্রবার(০৩/০৭)বিকালে জুম্মার নামাজে তাবারক বিতরণের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. হেবজু মিয়া সরকার (৫৫) পিতা মনির হসেন সরকার।

স্থানীয়রা জানায়, একই গোষ্ঠির নিহতের চাচা আমির হোসেন সরকারের ছেলে মামুন সরকার(৩৫) এর সাথে জুম্মার নামাজের সময় তাবারক বিতরণ নিয়ে বড় ভাই হেবজু মিয়া তাকে গালমন্দ করে এবং তর্কাতর্কি হয়। তারই সুত্র ধরে বিকালে মামুন সরকার বড় ভাইয়ের (চাচাতো) বাড়িতে হামলা চালিয়ে কিল ঘুষি মারে।

ছোট ভাইয়ের ঘুষির আঘাতে বড় ভাই মাটিতে লুটে পরে। দ্রুত তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কতর্ব্যরত চিকিৎসক ডাঃ মো. ইফতিয়ার উদ্দিন বলেন,হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রুহুল আমীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা