,

আখাউড়ায় ছাএীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী কে যৌন নিপীড়ন অভিযোগ উঠেছে ঐ স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম (হিরণ স্যার)এর বিরুদ্ধে। এঘটনায় ছাএীর মা আয়েশা বেগম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এদিকে শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি সূএ নিশ্চিত করেছেন।
ছাএীর বিবরণ ও পরিবার সূএে জানা যায়, স্কুল বন্ধ থাকায় মেয়েটি গত(০২) জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টার সময় সহপাঠীদের সাথে ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম হিরন এর কাছে কোচিং করতে যায়। কোচিং শেষে ফেরত আসার সময়ে তাকে একাকীত্ব পেয়ে জোর পূর্বক যৌন নিপীড়নের চেষ্টা চালায়।

এসময় শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় শিক্ষক হিরণ। এরপর সে বাড়িতে মুখের দাগ নিয়ে বাড়ীতে ফিরলে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে শিক্ষকের অপকর্মের কথা খুলে বলেন। এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, ছাএীর মা বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন। তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা